1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

সাকিব ঘূর্ণিতে কুপোকাত কুমিল্লা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে ফরচুন বরিশাল পেয়েছে ৩৩ রানের জয়।

এ দিন টস জিতে ফরচুন বরিশালকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান তোলে বরিশাল। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতেই ৩৩ রানের বড় জয় পায় সাকিব আল হাসানবাহিনী।

টার্গেট পূরণে কুমিল্লার হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েসকে (২ বলে ১ রান) তুলে নেন সাকিব। এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি লিটন দাসও। কুমিল্লার দলীয় ২৩ রানের মাথায় লিটন দাসকে উইকেটরক্ষক সোহানের গ্লাভসবন্দি করেন সাকিব। আউট হওয়ার আগে ১৭ বলে ১৯ রান করেন লিটন।

চারে ব্যাট করতে নামা মাহমুদুল হাসান জয়কে (৫ বলে ৫ রান) সাজ ঘরে ফেরান ডুয়েন ব্রাভো। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কুমিল্লা। দলীয় ৬৮ রানে নাইম হাসানের শিকার হন মুমিনুল হক (৩০ বলে ৩০ রান)। এরপর ৭০ রানে কুমিল্লা হারায় নিজেদের ৭ম উইকেট। শেষ দিকে করিম জানাত ১৩ বলে ১৭ ও তানভির ইসলাম ১৪ বলে ২১ রানের ইনিংস খেললে কেবল হারের ব্যবধানই কমে ভিক্টোরিয়ান্সদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তুলতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বরিশালের হয়ে দুর্দান্ত বল করেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২০ রানে দুটি উইকেট নেন তিনি। নাঈম হাসান নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়াও দুটি উইকেট নেন ডুয়েন ব্রাভো আর একটি উইকেট নেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে টসে হেরে ব্যট করতে নেমে সাকিবের অর্ধশতকে ভর করে ৫ উইকেটে ১৫৫ রান তোলে ফরচুন বরিশাল।

কুমিল্লার হয়ে বল হাতে দুটি উইকেট নেন তানভির ইসলাম। এছাড়াও একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মঈন আলী এবং করিম জানাত।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ফরচুন বরিশাল: ২০ ওভার, ১৫৫/৫; (মুনিম ৪৫, গেইল ১০, শান্ত ১, সাকিব ৫০, হৃদয় ৩২*, ব্রাভো ১০, সোহান ৩* ); (নাহিদুল ৩-০-৩০-০, মোস্তাফিজ ৪-০-৩০-১, তানভির ৩-০-২২-২, সুমন ১-০-১৬-০, নারিন ৪-০-২৫-০, মঈন ৩-০-২১-১, জানাত ২-০-৬-১)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার; ১২৩/৯; (লিটন ১৯, ইমরুল ১, মুমিনুল ৩০, জয় ৫, মঈন ৫, নাহিদুল ১, নারিন ৩, জানাত ১৭, সুমন ৮, তানভির ২১*, মোস্তাফিজ ৭*); (মুজিব ৪-০-২৭-০, সাকিব ৪-০-২০-২, ব্রাভো ৪-০-২৯-২, নাঈম ৪-০-২৯-৩, শান্ত ২-০-৫-১, গেইল ২-০-১০-০)

ফলাফল: ফরচুন বরিশাল ৩৩ রানে জয়ী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com