1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

সাকিবের ৩৫, আশরাফুলের ‘ডাক’!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের আসর। রবিবার প্রথম দিনে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল আর পূর্বাঞ্চল। অন্য ম্যাচে মুখোমুখি দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান মধ্যাঞ্চল আর পূর্বাঞ্চলের মধ্যকার ম্যাচটিতে খেলছেন বেশ কয়েকজন নামী তারকা। যাদের মাঝে আছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, রুবেল হোসেনর। তবে ব্যাট হাতে সাকিব-আশরাফুল দুজনেই আজ ব্যর্থ হয়েছেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চলের বোলারদের তোপের মুখে পড়েন মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন মধ্যাঞ্চলের ব্যাটাররা। সৌম্য আর মিজানুর শুরুটা ভালো করলেও সেটা ধরে রাখতে পারেননি। দলীয় ৩৬ রানে সৌম্য ১৩ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে যান। মিজানুর করেন ৪০ বলে ৩৬ রান। চার নম্বরে নেমে ব্যাট হাতে ধুঁকছিলেন সাকিব। তানভীর ইসলামের বলে রনি তালুকদারের তালুবন্দি হওয়ার আগে তার সংগ্রহ ৫৮ বলে ২ চারে ৩৫।

৩৭ বলে ইনিংসের সর্বোচ্চ ৩৭ রান আসে পাঁচ নম্বরে নামা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। দারুণ ফর্মে থাকা মিঠুন ৩টি চার এবং ১টি ছক্কা মারেন। ৪৩.২ ওভারে মাত্র ১৭৭ রানে অল-আউট হয় মধ্যাঞ্চল। ৩টি করে উইকেট নেন রুবেল হোসেন আর রেজাউর রহমান। তবে রুবেল ৮.২ ওভারে ৫১ রান দিলেও রেজাউর ৯ ওভারে দিয়েছেন মাত্র ২১ রান। ২৯ রানে ২ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম।

জবাবে রনি তালুকদারের সঙ্গে পূর্বাঞ্চলের ইনিংস উদ্বোধন করতে আসেন মোহাম্মদ আশরাফুল। আবু হায়দার রনির করা প্রথম ওভারের শেষ বলে উইকেটকিপার মোহাম্মদ মিঠুনের গ্লাভসবন্দি হন। ৫ বল খেলে তার নামের পাশে ০ রান। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়েছে পূর্বাঞ্চল এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ ওভারে ১ উইকেটে ৪ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com