1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

সাকিবের সেই এক ওভারেই হেরে গেল বাংলাদেশ!

অনলাইন ডেস্ক
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ১০৪ রানের মামুলি পুঁজি নিয়েও বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফিরিয়ে অসিদের কোণঠাসা করে দেন মেহেদি হাসান।

৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র ১৫ রান।

চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন ডেন ক্রিস্টিয়ান।

এরপর নাসুম আহমেদ ও মোস্তাফিজের জোড়া আঘাতে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ।

মাত্র ১৮ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নেন নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুর ইসলামরা।

কিন্তু শেষ দিকে অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নারের ৪৩ বলের ৩৪ রানের দায়িত্বশীল জুটিতে জয়ের দুয়ারে চলে যায় অস্ট্রেলিয়া।

জয়ের জন্য শেষ ১৩ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন সময় শরিফুলের বলে শামিম হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে অ্যাস্ট অ্যাগার সাজঘরে ফিরলেও অ্যান্ডু টাইকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যাস্টন টার্নার।

মূলত চতুর্থ ওভারে সাকিব ব্যয় বহুল ৩০ রান খরচ না করলে হয়তো জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ দল।

সাকিবের সেই ওভারটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই ওভারেই হেরে যায় টাইগাররা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com