1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

সাকিবকে বিশ্রাম দেওয়ার পক্ষে সুজন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাম্প্রতিক সময়ে ছুটি নেয়ার প্রবণতা এবং টেস্টে কম খেলার কারণে সমালোচনায় পড়তে হয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গুঞ্জন রয়েছে টেস্ট খেলতে চান না তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বাংলাদেশের খেলা আট টেস্টের মাঝে মাত্র তিনটিতে খেলেছেন সাকিব। বাকি পাঁচটির মাঝে দুইটি হাতছাড়া করেছেন ইনজুরির কারণে।

গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে যাওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের তুলনায় বেশি ম্যাচ খেলতে হয় সাকিবকে। পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে থাকায় জৈব সুরক্ষা বলয়ের কারণে সব ফরম্যাটে খেলা বেশ খানিকটা কঠিন হয়ে গেছে সাকিবের জন্য।

সাকিবের ছুটি নিয়ে যখন নানা মহলে আলোচনা তুঙ্গে তখন এই অলরাউন্ডারের ছুটির পক্ষে সাফাই গাইলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে সাকিবকে ছুটি দেয়াই সঠিক সিদ্ধান্ত।

চলমান পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সুজন। তিনি বলেন, আসলে সাকিবের ইস্যুটা সবাই আমরা যদি ওই ভাবে চিন্তা করি তাহলে সাকিব কিন্তু আমাদের দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে। জৈব সুরক্ষা বলয় ফ্যাক্টরটা কিন্তু ওর জন্য অনেক বেশি হয়।

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ সাকিব তা পানির মতই পরিস্কার। সাকিব দলে থাকলে মাঠের লড়াইটা যে অন্যরকম রূপ নেয় সেটাও স্পষ্ট। তবে সুজনের মতে টেস্ট কিংবা ওয়ানডেতে কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে সাকিবকে ছুটি দিলে খুব বেশি ক্ষতি নেই।

সুজন আরও বলেন, অবশ্যই, সাকিব তিন ফরম্যাট খেলুক এটা আমরা সবাই চাই। তারপরও হয়ত ওর সঙ্গে যদি বসি, আমরা যদি একটু কথা বলি, কোন ট্যুরগুলো গুরুত্বপূর্ণ না বা টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে নেই কিংবা ওয়ানডেতে পয়েন্ট নেই ঐগুলাতে যদি আমরা ওকে বিরতি দেই এটা কোনো সমস্যা না।

টেস্ট ক্রিকেটে সাকিবের না খেলা নিয়ে নানা গুঞ্জন থাকলেও তা মানতে নারাজ সুজন। সাকিবের পক্ষ থেকে কখনও টেস্ট ক্রিকেটকে না করা হয়নি জানিয়ে সুজন বলেন, আমাদের মূল ম্যাচগুলাতে যেন খেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে সাকিবের সঙ্গে বসতে হবে। সে কোনো সময়ই বলেনি খেলবে না। ও বলেছে হয়ত এই সিরিজটা বা এই ম্যাচটা খেলব না। আমার মনে হয় আমাদের যোগাযোগের পার্থক্য আছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে সাকিবও জানিয়েছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ওয়ানডে সুপার লিগের মর্যাদাপ্রাপ্ত ম্যাচগুলো বাদে বাকি খেলাগুলোয় অংশ নেওয়ার ইচ্ছা কম তার। সুজন মনে করেন, সাকিবের সাথে আগেই আলোচনা করে নেওয়া উচিৎ কোন সিরিজে তিনি খেলবেন আর কোন সিরিজে খেলবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com