1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

সাকিবকে গ্রেফতার করা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে প্রাণ হারানো গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। সাকিব গত জুলাই থেকে দেশের বাইরে অবস্থান করছেন, দেশে ফিরলে এই মামলায় তাকে গ্রেফতার করা হবে কিনা সে প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান, তাদের কারো সঙ্গে কি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বুঝানোর চেষ্টা করেছি, আমরা পুলিশকে বলেছি, আপনারা বুঝানোর চেষ্টা করেন মানুষকে যে, মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা। পুলিশের কাছ থেকে এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, যারা মামলা করতে আসে সেখানেও (পুলিশের ওপর) চাপ থাকে।’

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা রাষ্ট্র করেনি, বরং ভুক্তভোগীর পরিবার মামলা করেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, ‘যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিলো। এই মামলাগুলো পুলিশ করেনি, পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এ মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে।’

হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পরও বাংলাদেশের জার্সিতে খেলছেন সাকিব আল হাসান। পাকিস্তানের পর ভারত সফরের দলেও রয়েছেন তিনি। পাকিস্তান সফর চলাকালে তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশ পাঠিয়েছিলেন এক আইনজীবী। তখন বিসিবি জবাব দেয়, সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এই ইস্যুতে তারা কোনো পদক্ষেপ নেবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com