1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

সাউদিকে হারিয়ে নভেম্বর মাসের সেরা ক্রিকেটার ওয়ার্নার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৭০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সেরা নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছিল তিনজনকে। তবে ডেভিড ওয়ার্নারের সামনে বাকি দু’জন পাত্তাই পেলেন না। মূলতঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যে পারফর্ম্যান্স উপহার দিয়েছিলেন অসি ওপেনার, তার স্বীকৃতি হিসেবেই ডেভিড ওয়ার্নারের হাতে উঠল নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার।

ডেভিড ওয়ার্নারের সঙ্গে প্লেয়ার অফ দ্য মান্থ-এর লড়াইয়ে ছিলেন কিউয়ি পেসার টিম সাউদি এবং পাক ওপেনার আবিদ আলি। যদিও শেষমেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারই বাজিমাত করলেন। নারীদের বিভাগে নভেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।

টিম সাউদির পারফর্ম্যান্সকে এড়িয়ে যাওয়া অবশ্য সহজ ছিল না। কেননা নভেম্বর মাসে সাউদি রীতিমতো উইকেটের মেলা বসিয়েছিলেন। কিন্তু শেষমেশ স্বীকৃতি পেল না কিউয়ি পেসারের কৃতিত্ব। তিনি হেরে গেলেন ওয়ার্নারের কাছে।

নভেম্বরে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৮৯ রান করেন ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অসি তারকা।

অন্যদিকে সাউদি নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন। ভারতের বিরুদ্ধে ২টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ৪টি উইকেট দখল করেন তিনি। কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট পকেটে নেন সাউদি।

পাক ওপেনার আবিদ আলি নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ ৯১ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com