1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

সাংবাদিক পরিচয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে অন্ধ মুদিদোকানির সাক্ষাৎকার নিতে গিয়ে ওই ব্যক্তির মেয়েকে (১১) যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় কথিত তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন।

এ মামলায় প্রধান আসামি হলেন ওই উপজেলার কথিত সাংবাদিক সাহাবুল ইসলাম (৩০)। এ ছাড়া মামলার অন্য দুই আসামিকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর সকালে সাহাবুল ইসলাম অপরিচিত তিন তরুণকে নিয়ে স্থানীয় এক অন্ধ মুদিদোকানির বাড়িতে যান। তাঁরা সবাই নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। ওই অন্ধ ব্যক্তির অসহায়ত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে তাঁরা ওই ব্যক্তির সাক্ষাৎকার নিতে শুরু করেন। একপর্যায়ে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে সাহাবুল ওই ব্যক্তির মেয়ের ঘরে ঢোকেন।

এরপর সাহাবুল ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে হত্যার ভয় দেখিয়ে ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালান। এ সময় ওই শিশুর চিৎকারে তার বাবা এগিয়ে এলে কথিত সাংবাদিকেরা মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। পরে ওই শিশুর মা বাড়িতে ফিরে এলে তাঁকে বিষয়টি জানানো হয়। ওই শিশুর মা বিষয়টি আশপাশের লোকজনকেও জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে আজ সকালে তিনি বড়াইগ্রাম থানায় মামলা করেন।

আজ দুপুরে বড়াইগ্রাম থানা চত্বরে ওই শিশু জানায়, কথিত ওই সাংবাদিক হঠাৎ করে ঘরে ঢুকে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তাকে বঁটি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

ওই শিশুর বাবা বলেন, পাঁচ বছর ধরে তিনি দুই চোখেই দেখতে পান না। বাড়ির সামনে একটা মুদিদোকান করে কোনো রকমে সংসার চালান। তাঁর এ দুর্দশার কথা তুলে ধরবেন বলেই কয়েকজন সাংবাদিক তাঁর কাছে এসেছিলেন। তাঁর অন্ধত্বের সুযোগে মেয়েকে নির্যাতন করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে ঘটনার পর থেকেই সাহাবুল ইসলামসহ মামলার অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন। অভিযুক্ত তরুণদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা প্রেসক্লাবের সদস্য নন। তাঁরা কোন গণমাধ্যমে কাজ করেন, তা–ও জানি না। তবে সবার কাছে নিজেদের অনলাইন সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলে শুনেছি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে সাংবাদিকদের কোনো আপত্তি থাকবে না।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ওই শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলা গ্রহণের পর ওই শিশুকে বড়াইগ্রাম আমলি আদালতে পাঠানো হয়েছে। সেখানে তাঁর জবানবন্দি গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com