1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

সাংবাদিক নাদিম হত্যায় স্থানীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত স্থানীয় ছাত্রলীগ নেতা শামীম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে।

রবিবার রাত ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামীম গাজী (৩০) সাংবাদিক নাদিম হত্যা মামলার ৫ নম্বর আসামি গাজী ওমর আলীর ছোটো ভাই। এছাড়া সাধুপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ঘনিষ্ঠ বলে জানা গেছে।

এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এজাহার ভুক্ত আসামি।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী ছাত্রলীগ নেতা শামীমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম রব্বানি নাদিম হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার আসামিদের জবানবন্দিতে গাজী শামীমের নাম উঠে এসেছে। প্রাথমিক তদন্তেও ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শামীম গাজীকে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম।

পরদিন (১৫ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। পরে বাবু চেয়ারম্যানসহ ১৪ আসামিকে গ্রেফতারের পর কারাগারে নেওয়া হয়। ১৪ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com