1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বেচাকেনার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার নির্ধারিত দামে পাইকারি বাজারে সয়াবিন ও পামতেল বেচাকেনা করার আহ্বান জানিয়েছেন খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির নেতারা।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জে সংগঠনটির কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান চট্টগ্রাম চেম্বার এবং খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, ‘আপনারা সরকার নির্ধারিত দামে কারখানা থেকে ভোজ্যতেল কিনুন। আবার বিক্রির সময়ও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দরে বিক্রি করবেন না।’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা যাতে ঠিক থাকে সে জন্য মাহবুবুল আলম সবার প্রতি আহ্বান জানান।

সভায় খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। এ সময় খাতুনগঞ্জের অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

এ সপ্তাহে পাইকারি বাজারটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কর্মকর্তারা অভিযান চালান। গত বুধবারও এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত দরের বাইরে ভোজ্যতেল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন পরিস্থিতিতে এই আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

সভায় খাতুনগঞ্জ বাণিজ্য ও শিল্প সমিতির জেষ্ঠ্য সহসভাপতি আবুল বশর চৌধুরী বলেন, ‘সরকার যখন দর বেঁধে দিয়েছে, তখন আমরা মানতে বাধ্য।’

সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী আমদানি ও পাইকারি পর্যায়ে কোন পণ্য কত দিন রাখা যাবে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরে নীতিমালা প্রণয়ন করা হলে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে।

উল্লেখ্য, সর্বশেষ সরকার গত ৬ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী, মিলগেটে সয়াবিনের দর ১৪০ টাকা এবং খুচরায় খোলা সয়াবিনের দর ১৪৩ টাকা। পাম তেলের মিলগেটে দর লিটারপ্রতি ১৩০ টাকা এবং খুচরায় তা ১৩৩ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com