1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সরকার জনগনের উন্নত জীবন-মান নিশ্চিতে কাজ করছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের উন্নত জীবন-মান নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

আজ রোববার (২০ মার্চ) মেহেরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। দেশের মানুষের যেন দুর্ভোগ না হয়, সেজন্য সরকার ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করছে। এছাড়াও সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্নআয়ের জনগণের মাঝে বিভিন্ন ধরনের ভাতা বিতরণ করছে যাতে তারা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. রাফিউল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মেহেরপুর জেলায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার সাতশো ৬২ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪৬০ টাকা মূল্যে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com