1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব

সরকারের ডাকাতির ফসল লোডশেডিং : ড. মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বর্তমান লোডশেডিংকে সরকারের ডাকাতির ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একুশের পদকপ্রাপ্ত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বৈরশাসনে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. খন্দকার মোশাররফ বলেন, আজকে বিদ্যুতের অবস্থা, লোডশেডিং পরিস্থিতির কী অবস্থা আপনারা তা জানেন। বিদ্যুৎখাতে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য এদেশের কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের স্থায়ী ব্যবস্থা তারা করেছে। বিদ্যুতের বিষয়ে কেউ যাতে কিছু বলতে না পারে, আইনের আশ্রয় না নিতে পারে সেজন্য তারা পার্লামেন্টে ইনডেমনেটি আইন পাস করে বিদ্যুৎ সেক্টরে ডাকাতি করার সুযোগ করে দিয়েছে। সেই ডাকাতির ফসল হচ্ছে আজকে বাংলাদেশের এই লোডশেডিং। আজকে গ্রামে-গঞ্জের ১২/১৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, শহরে ৪/৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এই প্রধানমন্ত্রী বলেছিলেন, লোডশেডিংকে তিনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন। তাহলে কেনো বিদ্যুতের এই লোডশেডিং ? জনগণের এই প্রশ্নের জবাব সরকারকেই দিতে হবে।

আজকে এটা বিএনপি কিংবা বিরোধী দল বা কোনো ব্যক্তি বা সংগঠনের কথা নয়। এটা সারাদেশের মানুষের দাবি যে, এই সরকারকে হটানো ছাড়া, এই সরকারকে পদত্যাগে বাধ্য করানো ছাড়া বাংলাদেশে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যাতি রেখে বর্তমান সংকট উত্তরণ সম্ভব হবে না।

ড. খন্দকার মোশাররফ আরও বলেন, আজকে জনগণ প্রস্তুত। আপনারা দেখেছেন বিএনপির বিভিন্ন সমাবেশে কিভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে। এটাকে কী গণতান্ত্রিক দেশ বলতে পারেন? আমি খুলনার বিভাগীয় সমাবেশে উপস্থিত ছিলাম। দুইদিন আগে বাস-লঞ্চসহ সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়েছে। এমনকি দুইদিন আগে নদীর ওপার থেকে নৌকায় করে মানুষ এপারে আসবে সেটাও বন্ধ করে দেয়া হয়েছিল। খুলনায় জনগণের জোয়ার সৃষ্টি হয়েছিল। এরা সবাই আমাদের নেতাকর্মী ছিল না, সাধারণ মানুষও ছিল। প্রত্যেকটি জনসমাবেশে সাধারণ মানুষ নেমে আসছে।

গিয়াস কামাল চৌধুরীর বর্ণাঢ্য জীবন তুলে ধরে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে গণমাধ্যমে সহযোগিতা চান খন্দকার মোশাররফ।

বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজের রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, নুরুল আমিন রোকন, মোদাব্বের হোসেন, ডিইউজের কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মুরসালিন নোমানীসহ ডিইউজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com