1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

সম্পর্কচ্ছেদের মধ্যে সুখবর দিলেন পরীমণি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি সংসার ভাঙার জোরালো ইঙ্গিতের মধ্যেই এবার শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন। ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তি পাওয়ার কথা জানালেন তিনি।

আজ সোমবার (২ জানুয়ারি) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গানটির একটি পোস্টার শেয়ার করেন পরী। সেখানে ক্যাপশনে লেখেন, ‘আসছে।’

আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মন্ডল। কথা লিখেছেন গত বছর প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

এদিকে, ২০২২ সালের শেষ মুহূর্তে এসে সংসার ভাঙনের ইঙ্গিত দেন পরিমণি। অথচ ওই বছরের শুরুতে অভিনেতা শরিফুল রাজকে বিয়ের কথা জানিয়ে তারকা ও শুভাকাঙ্ক্ষীমহলে ‘হ্যাপি কাপল’ তকমা পেয়েছিলেন এই তারকা জুটি। মাঝে সংসারজীবনে কোলজুড়ে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

শুভাকাঙ্ক্ষীরা জানতেন একমাত্র ছেলেকে নিয়ে ভালোই সুখের দিন যাচ্ছিল তাদের। কিন্তু বছরের শেষ মুহূর্তে এসে এই অভিনেত্রী হঠাৎ করেই সংসার ভাঙার ইঙ্গিত দেবেন, তা কল্পনায়ও ছিল না কারো।

গত ৩১ ডিসেম্বর (২০২২ ইং) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে পরীমণি বলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান। আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এরপর ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত দাগের বিছানার ছবি পোস্ট করেন। যা নিয়ে হইচই পড়ে যায় দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com