1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

সবাই চায় দেশে গণতন্ত্র ফিরুক : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা যে আন্দোলন শুরু করেছি তাতে লাখ লাখ সাধারণ মানুষ উপস্থিত হচ্ছে। সবাই চায়- এ দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকারগুলো সুরক্ষিত হোক।’

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র যদি না থাকে তাহলে কারও অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয় না। বিএনপির মূল কথা হলো- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ধর্ম-বর্ণ সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ।

তিনি বলেন, ‘আমাদের সবাইকে একটি কথা মনে রাখতে হবে যে, আমরা এখন বিপদে-সংকটে রয়েছি। সেই সংকটটি হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংকট, গণতন্ত্রের সংকট। এই সংকট আমাদের কাটিয়ে উঠতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য আমাদের- মিথ্যা মামলায় খালেদা জিয়াকে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। কিন্তু সৌভাগ্য আমাদের, ৮ হাজার মাইল দূরে থেকেও তিনি বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলছেন। আমি বিশ্বাস করি, অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ভয়াবহ অশুভশক্তিকে পরাজিত করবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, জয়ন্ত কুমার কুন্ডু, অমলেন্দু দাস অপু, অপর্ণা রায়, নিপুণ রায় চৌধুরী, দেবাশীষ রায় মধু, তরুণ দে, মিল্টন বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com