1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট কমে ৬ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৩৪ ও ২১৭৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৭২টির এবং অপরির্বতিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৩০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৯৪টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানি শেয়ারের দর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com