1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচ, রাতেই ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বাংলাদেশে ম্যাচ খেলার পর বাড়তি সময় নষ্ট করতে চায় না অস্ট্রেলিয়া। খেলা শেষ করেই নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরবেন তারা। অজিদের বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমানটির বিকালের মধ্যেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকায় পা রাখার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হয়নি। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। বিমানবন্দরে নেমে সরাসরি বাসে উঠে হোটেল ইন্টার কন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যান তারা। ২৭ জুলাই থেকে তারা পুরোটা সময় জৈব সুরক্ষা বলয়ে ছিলেন। তাদের সঙ্গে ছিল বাংলাদেশ দলও। ফেরার সময়ও তাদের ইমিগ্রেশনের মুখোমুখি হতে হচ্ছে না। যেভাবে এসেছিলেন সেভাবেই তারা বিমান উঠবেন। করোনা মহামারীতে সিরিজ আয়োজন করতে অস্ট্রেলিয়ার কঠিন সব শর্ত মেনে নিয়েছিল বিসিবি।

সফলভাবে সিরিজ আয়োজন করে বিসিবিও নিজেদের চ্যালেঞ্জ জিতেছে। প্রথমবার অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশ তৃতীয় ম্যাচে জয়ের মাধ্যমে জিতে নেয় সিরিজ। অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায়। তবে বাংলাদেশ শেষ ম্যাচ জিতলে বড় গ্লানি নিয়েই ফিরতে হবে ম্যাথু ওয়েডের দলকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com