1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

সড়কে নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন দমন করতে পুলিশের নির্বিচারে গুলিতে বহু হতাহতের ঘটনায় পুলিশ ও ছাত্র সমাজের মধ্যে চরম আস্থার সংকট সৃষ্টি হয়েছে। একের পর এক সহিংসতায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। সোমবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সেকারণে মঙ্গলবার রাজধানীর বেশিরভাগ রাস্তায় দুপুর পর্যন্ত ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায়।

কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে বিজয় সরণি মোড়ে। সেখানে মূল সমন্বয়কের দায়িত্ব পালনকারী রফিকুল ইসলাম বলেন, আমি সকালে বাসায় ফেরার সময় দেখলাম এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাৎক্ষণিক কয়েকজন মিলে চার রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেটুকু পালন করছি।

সাইদুল ইসলাম নামে অপর এক শিক্ষার্থী বলেন, গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে ততক্ষণ আমরা দায়িত্ব পালন করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com