1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন তাপপ্রবাহে স্বস্তির আশা: এপ্রিলের শেষেই গ্রিডে যোগ হতে পারে ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা ইরানের তেল কেনায় চীনা রিফাইনারির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, উত্তেজনা বাড়ার শঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তরুণ উদ্ভাবকের গো-কার্ট, চালিয়ে দেখলেন তারেক রহমান ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে ওয়াশিংটন—তেহরানের কড়া বার্তা কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি

সংস্কারের পদক্ষেপ হিসেবে ৬টি কমিশন গঠনের সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংস্কার করার পদক্ষেপ হিসাবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলো পরিচালিনা করার দায়িত্ব দিয়েছি। এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, কমিশনগুলোর আলোচনা ও পরামর্শসভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com