1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের চীন সফরের পর গণভবনে এ সংবাদ সম্মেলন ডাকলেন তিনি।

শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি চারটি ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি।

‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এসব আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনিপিংয়ের আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শি জিনপিংকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের আরও বেশি বিনিয়োগ করতে চায়। এ ছাড়াও অনুদান, সুদমুক্ত ঋণ, কম সুদে ঋণ এবং বাণিজ্যিক ঋণ— এ চার ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষভাবে সহযোগিতা করবে দেশটি। এ বিষয়ে দ ‘দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে। শিগগিরই চীন থেকে টেকনিক্যাল কমিটি বাংলাদেশে যাওয়ার বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বিভিন্ন আইকনিক স্থাপনা নির্মাণ, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন সহযোগিতার জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কয়েক দশকে অভূতপূর্ব উন্নতি করেছে চীন। এ উন্নয়ন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুপ্রেরণার উৎস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com