1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা এবার চলচ্চিত্রে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এক সময় ছিলেন সংবাদ পাঠিকা। এখন তিনি ঢালিউডের ব্যস্ত নায়িকা। ‘বসগিরি’ দিয়ে এই মাধ্যমে অভিষিক্ত বুবলী এরইমধ্যে করেছেন এক ডজনের বেশি সিনেমা। ‘শাহেনশাহ’ সিনেমার নায়িকা রোদেলা জান্নাতও এক সময় সংবাদ পাঠ করতেন। এবার বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা। তার নাম রেহনুমা মোস্তফা।

শাহ আলম মণ্ডল পরিচালিত ‘লকডাউন লাভ স্টোরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। সিনেমাটিতে তাকে দেখা যাবে নায়ক ইমনের বিপরীতে। আগামী শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় শাপলা মিডিয়া।

এটির তৈরি হয়েছে করোনা মহামারির ওপর। পরিচালকের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই সিনেমা। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদীও।

শাহ আলম মণ্ডল বলেন, ‘করোনার মহামারি নিয়ে এই সিনেমার গল্প। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার (২৫ মার্চ) সারা দেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্পও উঠে আসবে। সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এটি দর্শকের মন ভরাবে।’

এখন দেখার বিষয় ছোট পর্দার রেহনুমা মোস্তফা বড় পর্দায় কতটা সফল হতে পারেন!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com