1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

সংঘর্ষের পর ড্যাফোডিল ইউনিভার্সিটি ১০ দিনের ছুটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল। এর আগে গতকাল রোববার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার পর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে গত ২ নভেম্বর থেকে উত্তপ্ত হয় সাভারের খাগান এলাকা। শিক্ষার্থী হত্যাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় চাঁদগাঁও এলাকাবাসী। শিক্ষার্থীরাও এলাকায় প্রবেশ করে প্রায় দুই শতাধিক দোকান ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফারহান বলেন, গতকাল এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এঘটনায় আমাদের ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া গত ২৭ অক্টোবর টেক্সটাইল বিভাগের হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রাজু হাসপাতাল পরে এনামে ভর্তি করা হয়। এরপর তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা। সেখানে গত ২ নভেম্বর মারা যায় অন্তর। এসব বিষয় মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বলে জেনেছি। তারপরেও ঘটনাস্থলে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com