1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

শ্রেণিকক্ষে ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় শিক্ষক ধরা!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন এক শিক্ষক। পরে স্থানীয়রা ওই শিক্ষক ও ছাত্রীকে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক ছত্রাজিতপুর উচ্চ বিদ্যলয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ও ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেমুল হকের ছেলে গোলাম কবির (৪৫)।

স্থানীয় বাসিন্দা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক গোলাম কবির ও ওই ছাত্রীকে বিকেল সাড়ে ৩টার দিকে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যলয়ে প্রবেশ করতে দেখে স্থানীয় কয়েকজন যুবক। পরে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীকে স্থানীয়রা একটি কক্ষে দেখতে পায়। বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের সরঞ্জাম রাখার কক্ষ থেকে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে এর প্রতিবাদে স্কুলে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা তাদের দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাবেক শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন, আমরা স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘ দিন ধরে তাদের অনুসরণ করছি। প্রায় সময়ই দেখতে পাই, স্কুল ছুটির পর বিকেলে তারা দুইজন স্কুলে প্রবেশ করে। শরীরচর্চা বিভাগের শিক্ষক গোলাম কবিরের কাছে বিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন কক্ষের চাবি থাকায়, প্রবেশের পর বাইরের তালা দেওয়া হয়। যাতে মনে হয়, কেউ ভেতরে নেই। আজ সুযোগ মতো পেয়েছি বলে ধরতে সক্ষম হয়েছি।

ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. সাদিকুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ আমার মোবাইলে কল আসে, একটি রুমে শিক্ষক গোলাম কবির ও এক ছাত্রীকে আটক করা হয়েছে। পরে এসে সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। একই রুমে দুইজনকে পাওয়া গেলেও কী অবস্থায় পাওয়া গেছে, তা আমরা নিশ্চিত নয়। ১৯৯৫ সালে যোগদানের পর থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।

স্থানীয় যুবক নয়ন আলী জানান, আটকের পর ওই শিক্ষার্থী আমাদের জানায়, দীর্ঘ দিন আগে তাকে স্কাউটের পোশাক দিয়েছিলেন শিক্ষক গোলাম কবির। এ সময় একটি কক্ষে পোশাক পরিধান করার সময় কিছু আপত্তিকর ছবি ধারণ করে সেই শিক্ষক। পরে এই ছবির কথা বলে ব্ল্যাকমেইল করে কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে শিক্ষক গোলাম কবির।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ছত্রাজিতপুর স্কুলে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষক ও ছাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com