1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

শ্রীলঙ্কার মাটিতেই হবে এশিয়া কাপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতেই আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছন দেশটির ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা।

এশিয়া কাপের ১৫তম আসরের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তবে ১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লংকানরা।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সূত্র বলছে, দেশের খারাপ পরিস্থিতির কারনে এশিয়া কাপ আয়োজনে সুযোগ হাতছাড়া হবে এসএলসির। এজন্য এসিসি থেকে একটি আলটিমেটামও পেয়েছে এসএলসি। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে আদৌ, এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না এসএলসি।

তবে যত সমস্যাই থাকুক না কেন, আগামী এশিয়া কাপ শ্রীলংকার মাটিতেই হবে বলে নিশ্চিত করেছেন এসএলসির সচিব মোহন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে মোহন বলেন, ‘আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং এটিই চূড়ান্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সড়ে যাওয়ার কোন সুযোগ নেই।’

করোনাভাইরাসের কারনে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়াতে ২০২১ সালে আবারও এক বছর পিছিয়ে যায় এশিয়া কাপ।

তবে ২০২২ সালে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদি এসিসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com