1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

শেষ ম্যাচ খেলবেন না সাকিব!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের ৪র্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শনিবার (৭ আগস্ট) শেষ মুহূর্তে কষ্টার্জিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের ৫ম ও শেষ ম্যাচ। সিরিজ জয় নিশ্চিত হওয়ায়, শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

টানা চার ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ সৌম্য সরকার। তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কথাও উঠেছে। বিশ্রাম দেওয়া হতে পারে আরো দু-একজনকে। তবে বিভিন্ন সূত্রের খবর শেষ ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ছুটি নিয়ে রোববার (৮ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে নিউজল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন সাকিব।

বিষয়টি এখন পর্যন্ত গোপনই রেখেছে বিসিবি। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ আসার কথা আছে নিউজিল্যান্ডের। সেপ্টেম্বরের ১ থেকে ১০ তারিখ মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।

এর আগে প্রিমিয়ার চলাকালীন, মোহামেডানের সুপার লিগের ম্যাচগুলো না খেলেই সাকিব যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকেই দলের সঙ্গে সরাসরি যোগ দেন জিম্বাবুয়েতে।

তবে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ৪র্থ ম্যাচে মোটেও ভালো করেননি সাকিব। ৬, ৬, ৬, ০, ৬, ৬! সাকিবের বলে মিরপুরে ঝড় তুলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। এদিন সাকিব ওই পাঁচটি বাদেও আরো একটি ছয় মেরেছেন ডানহাতি ব্যাটসম্যান। এতে ৩ উইকেটে জয় পায় অজিরা। যদিও ইতোমধ্যে প্রথম ৩টি ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com