1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেল কোস্টারিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন কাতার বিশ্বকাপের মূল পর্বে শেষ ও ৩২তম দল হিসেবে জায়গা করে নিলো কনমেবল অঞ্চলের দেশ কোস্টারিকা। মঙ্গলবার (১৪ জুন) আন্তঃমহাদেশীয় প্লে-অফে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে কেইলর নাভাসের দল।

কাতারের আল রায়ান স্টেডিয়ামে দুই দলের খেলার পুরোটাতেই নিয়ন্ত্রণ ছিলো নিউজিল্যান্ডের। কিন্তু ভাগ্যদেবীর নির্মম পরিহাসে ম্যাচ শেষে পরাজিত দলটি তারাই।

ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করলেও ম্যাচের একবারে শুরুতেই মাত্র তিন মিনিটের মাথায় গোল খেয়ে বসে নিউজিল্যান্ড। সেই গোলই পরে বাধা হয়ে দাঁড়ায় তাদের বিশ্বকাপে খেলার স্বপ্নে। ম্যাচ শুরু হতে না হতেই জেসুস বেনেতের পাস থেকে নিউজল্যান্ডের জালে বল জড়িয়ে কোস্টারিকাকে উল্লাসে ভাসান জোয়েল ক্যাম্পবেল। তবে এই গোল বাদে পুরো ম্যাচের বাকিটা সময় নিউজিল্যান্ডের সামনে খাবি খেয়েই কেটেছে কোস্টারিকানদের।

প্রথমার্ধ্ব শেষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাবেক রিয়াল তারকা নাভাসের দল। দ্বিতীয়ার্ধ্বে নেমেও দুই দলই সমান তালে খেলতে থাকে। এর ভেতরেই ম্যাচের ৬৯ মিনিটে নিউজল্যান্ডের জন্য আরেকটি ধাক্কা হয়ে আসে কোস্তা বারবারোসেসের লাল কার্ড। ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলে গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ নিউজিল্যান্ড। ম্যাচশেষে ১-০ গোলের জয় নিয়ে কাতারের টিকিট নিশ্চিত করে কোস্টারিকা।

আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে টানা তিন বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করল কোস্টারিকা। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের মূল মঞ্চেও খেলেছিলো কনমেবল অঞ্চলের দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com