1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

শেখ হাসিনা, মমতাজ, তারানা হালিম ও শমী কায়সারের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুই বছর আগে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

বুধবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী হাসান মাহমুদ। বাদীর জবানবন্দি রেকর্ডের পর অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান রাঙ্গা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে নিহত নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন মশিউর রহমান রাঙ্গা। তার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন হাসান মাহমুদ। কিন্তু আদালত মামলাটি আমলে না নিয়ে নথিভুক্ত করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদকে হত্যার হুমকিসহ হামলা চালানো হয় তার বাড়িঘরে।

২০১৯ সালে সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মাহমুদ। বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা শুরু করলে এজাহারভুক্ত আসামিদের মদদে আওয়ামী সন্ত্রাসীরা হুমকি দিয়ে প্রচারণা না চালানোর হুমকি দেন।

পরবর্তীতে ২০২২ সালের ২৫ জুন সন্ধ্যায় রামপুরা ব্রিজ থেকে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানো হয় তার ওপর। পরে তাকে ২৯ জুন হাতিরঝিলে রেখে যায় সন্ত্রাসীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com