1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

শেখ হাসিনা ছাড়াও মোদির শপথে থাকছেন যেসব বিদেশি নেতা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গননিউজবিডি ডেস্ক: তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কাল রোববার (৯ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার এই শপথ অনুষ্ঠানে ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করবেন মোদি। এই একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরাও শপথ নেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা রোববারের মধ্যে দিল্লিতে এসে পৌঁছাবেন।

যারা মোদির শপথে আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশগ্রহণ করবেন—

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।
ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।

কোন নেতা কবে ভারতে পৌঁছাবেন—

আজ শনিবার ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট। বাকি নেতারা কাল রোববার দিল্লিতে পৌঁছাবেন।

এসব নেতার আগমন উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া লীলা, তাজ, আইটিসি মৌরাসহ বড় হোটেলগুলো কঠোর নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও এসব নেতা ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com