1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

শেখ হাসিনার প্রশংসায় টুইট করলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট সেক্রেটারি মার্সি টেমবন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে বাংলাদেশের সার্বিক উন্নয়নকেও অনুকরণীয় বলে অভিবাদন জানিয়েছেন দুজন।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট সেক্রেটারি মার্সি টেমবন নিজের টুইট বার্তায় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সাফল্যের গল্প উল্লেখ করে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের হাস্যোজ্জল একটি ছবি টুইট করেছেন। নিজের টুইট বার্তায় টেমবন লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগষ্টের উপস্থিতিতে বিশ্বব্যাংক গ্রুপ এবং বাংলাদেশের মধ্যে একটি প্রভাবশালী অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন। বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের অন্যতম সেরা উন্নয়নমূলক দেশ হিসেবে সাফল্যের গল্প তৈরি করেছে। দেশটির অনেক ভালো উদাহরণ রয়েছে যা ব্যাপকভাবে অনুকরণ করা যেতে পারে।”

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার টুইটে শেখ হাসিনার সাথে প্রদর্শণীর উদ্বোধনের ছবি টুইট করে লিখেছেন, “প্রধানমন্ত্রী হাসিনা ও বাংলাদেশের সাথে বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশের উদ্ভাবনী পদ্ধতি থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে।”

এরপরের টুইটে প্রধানমন্ত্রীর সাথে মধ্যাহ্নভোজ উপভোগ করার বিষয়টি উল্লেখ করে ডেভিড ম্যালপাস লেখেন, “৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে মধ্যাহ্নভোজ ও শুভ বৈঠক।”

টুইটে বাংলাদেশকে ২.২৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিটিও সংযুক্ত করেছেন তিনি। গত বছর বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ এবং দুর্যোগ প্রস্তুতির জন্য ২.২৫ বিলিয়ন ডলার প্রদান করেছে বলেও উল্লেখ করেছেন ডেভিড ম্যালপাস।

বিশ্বব্যাংকের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকেও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের টুইট দুটি শেয়ার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সাফল্যগাঁথা ও উন্নয়নের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com