1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

‘শুধুমাত্র বিএনপি নয়, আজকে সমগ্র জাতি ভুক্তভোগী’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৯৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে গোটা জাতি লড়াই করছে। শুধুমাত্র বিএনপি নয়, আজকে সমগ্র জাতি ভুক্তভোগী।

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। মুক্ত সমাজ ব্যবস্থাকে হরণ করা হয়েছে। মুক্ত সাংবাদিকতাকে হরণ করা হয়েছে। একটা নির্যাতনমূলক-নিবর্তনমূলক, শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, গোটা জাতির কাছে আহ্বান আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ১৯৭১ সালে যে উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্যে, একটি মুক্ত সমাজের জন্যে আমরা যে যুদ্ধ করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা আবার লড়াই সংগ্রাম শুরু করি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com