1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

শুদ্ধাচার পুরস্কার অর্জন করলেন আনসারের জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে
জাকির মোস্তাফিজ মিলু,ঠাকুরগাঁও : ২০২৩ ও ২৪ অর্থ বছরের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন।
বুধবার (২৬ জুন) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেন কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন।
গত ২০ জুন  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের উপ-পরিচালক (জেনারেল) ও ফোকাল পয়েন্ট (শুদ্ধাচার কৌশল) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক ক্রোড়পত্রে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট ২৮৫ জন্য শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তদের মধ্যে রংপুর বিভাগের মধ্যে শুধু ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন  এই পুরস্কার অর্জন করেন।
মিনহাজ আরেফিন বলেন, প্রতি অর্থবছরে সততা ও নৈতিকতার উপর শুদ্ধাচার পদক দেওয়া হয়ে থাকে। এবারে রংপুর বিভাগের ৮টি জেলা কমান্ড্যান্টের মধ্যে ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট হিসেবে প্রথম বারের আমি মনোনীত হয়েছি। এতে আমি আনন্দিত ও গর্বিত। এটি আমার কর্মজীবনে একটি বড় পাওয়া৷ এমন পদক আগামীতে আমার কর্মজীবনে আরো বেশি বেশি শুদ্ধাচার চর্চায় অনুপ্রাণিত করবে ৷ সকলে আমার জন্য দোয়া করবেন। যাতে সততা ও নৈতিকতার সাথে সেবা প্রদান করতে পারি ৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com