1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত

শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের সভাপতি অমিত হাসান!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা ও সাধারণ সম্পাদক পদে ডিপজল জোট বেঁধেছেন। এরই মধ্যে তাদের প্যানেল প্রস্তুত।

অন্যদিকে, বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। নিপুণ আক্তারকে একা করে সরে দাঁড়িছেন তিনি। এতে করে বিপাকে পড়েছেন এই নায়িকা। এবারও তিনি সাধারণ সম্পাদকের পদে লড়বেন। কিন্তু ইলিয়াস কাঞ্চনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে চিন্তিত নিপুণ। হন্যে হয়ে খুঁজছেন নতুন সভাপতি।

এদিকে, চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যায়—নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন চিত্রনায়ক অমিত হাসান। এখন প্যানেল গঠনে ব্যস্ত রয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে সংবাদমাধ্যমকে এই অভিনেতা বলেন, কোন পদে নির্বাচন করছি তা এখনও চূড়ান্ত নয়। তবে এবার নির্বাচনে অংশ নিচ্ছি। নিপুণ আমি একই প্যানেলে নির্বাচন করব।

রহস্য জিইয়ে রাখলেও অমিত হাসানের নির্বাচনে আসার সিদ্ধান্তে স্পষ্ট তিনিই হচ্ছেন নিপুণের নতুন সভাপতি প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের প্যানেলে গুরুত্বপূর্ণ পদের এক প্রার্থীও অমিত হাসান তাদের সভাপতি হওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, অমিত হাসানই হচ্ছেন এবার আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী। তিনি লড়বেন মিশা সওদাগরের বিপরীতে। মিশা-অমিত দুজনই এর আগে শিল্পী সমিতির দায়িত্ব পালন করেছেন। তবে সভাপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন নিপুণ।

আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন। এদিন এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন প্রযোজক-নেতা খোরশেদ আলম খসরু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com