1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

শিল্পকলার নারী কর্মকর্তার রুম তল্লাশি, সাড়ে ২১ লাখ টাকা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: তল্লাশি চালিয়ে শিল্পকলা একাডেমির নারী কালচারাল কর্মকর্তার রুম থেকে ২১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এ টাকা উদ্ধার করে।

অভিযানে গিয়ে শিল্পকলার দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ ও ওই বিভাগের কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজরের তালাবদ্ধ কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ২১ লাখ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।

এর আগেও সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কক্ষ তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ টাকা। আরেক কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষ থেকে তল্লাশি চালিয়ে আরও ২ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র উদ্ধার করে তল্লাশি টিম।

কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, দুর্নীতিগ্রস্ত সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনিয়ম দুর্নীতির দোসর কর্মকর্তাদের তালাবদ্ধ রুমগুলো যেন টাকার খনিতে পরিণত হয়েছে।

টাকা উদ্ধার বিষয়ে কালচারাল অফিসার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনের মেয়ে সাদিয়া বিনতে আফজালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি।

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে লিয়াকত আলী লাকী প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছিলেন। এই পদে থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। তবে শত শত অভিযোগ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তাকেই মহাপরিচালকের দায়িত্ব দিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com