1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, বললেন জেলা প্রশাসক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বললেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সমগ্র দেশের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ছাত্র হলেই হবে না, তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারন গরুর পেট থেকে গরু জন্মায় কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্মায় না, মানুষ হিসেবে গড়ে উঠতে হয়। সেই সাথে তাদেরকে সব ধরনের অন্যায় মুলক কাজ থেকে দূরে থাকতে হবে। এ অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উল্লেখ করে তিনি বলেন, বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার প্রতিরোধে এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এসব কথা বলেন। গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম। গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার। বক্তারা শিক্ষার্থীদের উপদেশমূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। এতে উল্লেখযোগ্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন শিক্ষানুরাগী দিকনির্দেশক গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com