1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি মাসের শুরু থেকেই দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুন) মাউশির নির্দেশনায় বলা হয়েছে, করোনা বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এর আগে, বুধবার (২২ জুন) অন্য এক নির্দেশনায়, দেশের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে মাউশি।

এতে বলা হয়, কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও কতজন শিক্ষার্থী বন্যাকবলিত রয়েছে তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে ই-মেইল (director.mew@gmail.com) পাঠাতে হবে। অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলার সব তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের ই-মেইল থেকে পাঠাতে হবে। বিচ্ছিন্ন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা জেলা-উপজেলা থেকে তথ্য পাঠালে, তা গ্রহণযোগ্য হবে না।

আরও বলা হয়, নির্ধারিত ছকে অঞ্চলের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সংখ্যা, নাম, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ও নাম, পাঠদান চালানো সম্ভব, আংশিক সম্ভব নাকি সম্ভব না সে তথ্য, বন্যাকবলিত এলাকার মোট শিক্ষার্থীর সংখ্যা, জেলা ও উপজেলার নাম উল্লেখ করে ই-মেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান-উপজেলা বা জেলা থেকে পাঠানো তথ্য গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com