1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

শিক্ষক দম্পতির মৃত্যু, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে। পরিকল্পিতভাবে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হতে পারে বলে দাবি স্বজনদের।

জিয়াউর রহমান মামুন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী মাহমুদা আক্তার জলি আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে মাহমুদা আক্তার জলির বোন তাহমিদা আক্তার রিমা চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তার বোনের নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

এমনকি গলায় একটা দাগও দেখেছেন তাহমিদা আক্তার। এর আগে সকালে নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বুধবার বিকেলে জিয়াউর রহমান তার স্ত্রীকে নিয়ে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় নিহতের ছেলে মেরাজের সঙ্গে সবশেষ তাদের কথা হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাত গভীর হলেও ওই দম্পতি ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন থানায় ও হাসপাতালে খোঁজ নেন। পরে তাদের নিখোঁজের বিষয়টি গাছা থানায় জানানো হয়।

একপর্যায়ে ভোরে গাছা থানার জয় বাংলা সড়কে বগারটেক এলাকায় গাড়িটি দেখতে পান স্বজনরা। পরে গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে জিয়াউর রহমান ও তার পাশে জলির অচেতন দেহ পাওয়া যায়। ওই দম্পতিকে উদ্ধার করে প্রথমে খায়রুন নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইলতুৎ মিস জানান, শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

গাজীপুর মহানগরের গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com