1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

শাহবাগে সাবধান! চার বাহিনীর চেকপোস্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন জারি করেছে সরকার। এ সময় অকারণে ঘর থেকে বাইরে বেরুতে নিষেধ করা হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে চারটি পয়েন্টে চার চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ। এ চার বাহিনীর চার চেকপোস্টের কারণে কোনোভাবেই অযথা বের হওয়া ব্যক্তিরা ছাড় পাচ্ছেন না। ফলে জরিমানা গুনতে হচ্ছে কারণহীন বের হওয়া ব্যক্তিদের।

অবশ্য চার চেকপোস্টের কারণে ধীরগতিতে গাড়ি চলায় কিছুটা যানজটও দেখা গেছে ওই এলাকায়। দুর্ভোগও পোহাতে হয়েছে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষদের।

শাহবাগ মোড়ের ওভার ব্রিজের নিচে সেনাবাহিনীর চেকপোস্ট। বাটা সিগন্যাল, কাঁটাবন হয়ে যেসব গাড়ি আসছে, সেগুলো থামিয়ে বের হওয়ার কারণ জানতে চাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

এই চেকপোস্ট পেরিয়ে যেসব গাড়ি ঢাকা ক্লাবের দিকে যাচ্ছে, সেগুলো আবার আটকাচ্ছে র‍্যাবের বসানো চেকপোস্ট।

আবার মৎস্য ভবন থেকে যারা শাহবাগ যাচ্ছেন, তাদের বের হওয়ার কারণ জানতে শাহবাগ থানার একটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে ফুল মার্কেটের সামনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com