1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

শাহবাগে বটগাছে ঝুলছিল যুবকের মরদেহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর শাহবাগের পান্থ কুঞ্জ পার্ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে পার্কের বটগাছের ডালের সঙ্গে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যুবকের দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, “আমরা খবর পেয়ে পান্থ কুঞ্জ পার্কে গিয়ে বটগাছের ডালের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com