1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে

শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সেখান থেকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। এরপর প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়। সেই সাথে শেষ হলো প্রধানমন্ত্রীর ৩ ঘণ্টার সিলেট সফর।

এর আগে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিদর্শন শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। যেখানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, সিটি মেয়র, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য শুনেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com