1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাব : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতের মতো দমনের অবস্থা দেশে এখন আর নেই। হেফাজতের সময় তারা যা করেছেন জনগণের এখন সঙ্গে সেটা করতে পারবে না। কারণ জনগণ তাদের জায়গায় দাঁড়িয়ে গেছে যেকোনো মূল্যে এবার দাবি আদায় করবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, আমরা এমন কোনো কর্মসূচি নেব না, যেটাতে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়েই তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে যাব।

 

বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের মন্ত্রী ও নেতারা উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে মহাসমাবেশ নস্যাতের হীন চক্রান্ত চালাচ্ছে। মহাসমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের সকল হীন চক্রান্তকে ব্যর্থ করে দেশের জনগণ তাদের ন্যায্য দাবিতে সমবেত হবে। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিকে বানচালের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে জনগণ ঢাকার মহাসমাবেশকে সফল করবে।

 

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, সামগ্রিকভাবে ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে এমন একটি আবহ তৈরি করা হচ্ছে, যাতে মনে হয় ১০ ডিসেম্বর ঢাকায় যুদ্ধ হবে। এটা তারা (আওয়ামী লীগ) তৈরি করছে।

 

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, ঢাকায় হচ্ছে বিভাগীয় সমাবেশ। ১০ বিভাগ নিয়ে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম তার সর্বশেষ কর্মসূচি হচ্ছে ঢাকায়। হয়তো ঢাকা থেকে আমাদের পরবর্তী কর্মসূচি এবং আরও বৃহত্তর আন্দোলন নিয়ে জনগণের সামনে আসব। এটা আমাদের চূড়ান্ত কর্মসূচি নয়, এটা হচ্ছে স্বাভাবিক কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com