1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৫ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় বাসুদেব দাস (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সাজাপুর গ্রামের মোল্ল্যাপাড়া মহা সড়ক এলাকার মঞ্জুর মটর্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি, বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী এলাকার গোবিন্দ দাসের ছেলে বাসুদেব দাস (৩৮) । তিনি আমরুল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা যুবলীগের প্রয়াত যুবলীগ নেতা রামানন্দ দাসের ভাই এবং পেশায় একজন মাছ ব্যবসায়ি ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসুদেবসহ তিনজন মিলে মোটরসাইকেলে বগুড়া থেকে ডেমাজানী নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝিড়া ইউনিয়নের সাজাপুর এলাকার মঞ্জুর মোটর্সের সামনে বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাসুদেব দাসের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর দুইজনের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া  ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে হেলপার কে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com