1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধ : শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে ও পিটিয়ে একই পরিবারের ৫ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগী বাড়ীতে লুটপাট চালায় অভিযুক্ত আসামিরা।

হামলায় ছাদেক আলী দেওয়া ন, জাহান উল্লাহ দেওয়ান, তার ছোট ভাই রুবেল দেওয়ান, ভাগ্নি মারুফা ও তার মা হাসিনা বেগম গুরুতর আহত হন।
গত ২৮ ডিসেম্বর উপজেলার সখিপুরের চরভাগা ইউনিয়নের পূর্বকান্দি ঢালীকান্দি গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জাহান উল্লাহ দেওয়ান বাদী হয়ে মোমিন আলী দেওয়ানসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সখিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে হাবিবুর রহমান ওরফে মানিক নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে।
অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার চরভাগা ঢালীকান্দি গ্রামের মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে হাবিবুর রহমান মানিক (৪৫), মৃত হযরত আলী দেওয়ানের ছেলে মোমিন আলী দেওয়ান (৭০), আ: হক গাইনের ছেলে লিটন গাইন (৪২), মোমিন আলী দেওয়ানের ছেলে রাসেল দেওয়ান (৪৫), আহসান উল্লাহ্ দেওয়ান (৩৫), লিটন গাইনের ছেলে হৃদয় গাইন (২৮) ও রিফাত গাইন(১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহান উল্লাহ দেওয়ান ও মোমিন আলী দেওয়ানের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে স্থানীয় ভাবে গত ২৮ ডিসেম্বর মিমাংসা করে দেওয়া হয়। এরপর স্থানীয় সালিশরা চলে যাওয়ার পরে একটি হাঁস-মুরগির খোয়ার সরানোকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পীতভাবে মোমিন আলী দেওয়ানসহ অন্য আসামিরা গালিগালাজ শুরু করলে জাহান উল্লাহ দেওয়ানের বাবা ছাদেক আলী দেওয়ান গালিগালাজ করতে নিষেধ করলে আসামীরা তাদের উপর হামলা চালায়। এসময় ছেনদা ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় ছাদেক আলী দেওয়ানকে বাঁচাতে আসলে জাহান উল্লাহ, তার ছোট ভাই রুবেল দেওয়ান, ভাগ্নি মারুফা ও তার মা হাসিনা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় তার ভাগ্নি মারুফাকে শ্লীলতাহানি করে আসামীরা। এছাড়াও তাদের বাসা থেকে নগট টাকা, স্বর্ণঅলংকার ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ছাদেক দেওয়ান, রুবেল দেওয়ান, হাসিনা বেগম, মারুফাকে চিকিৎসা দিলেও জাহান উল্লার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহান উল্লাহ বলেন, দীর্ঘ দিন ধরে মোমিন আলী দেওয়ানদের সাথে আমাদের জমিজমা নিয়ে দ্বন্দ চলে আসছে। মোমিন আলী সম্পর্কে আমার চাচা হয়। তাদের কাছ থেকে জমি পাইলেও স্থানীয় সালিশরা জমি বুঝিয়ে দিতে বললেও তারা দেয়নি। ওই দিন স্থানীয় সালিশরা জমিজমা বুঝিয়ে দেওয়ার জন্য মাপজোক করলে সেটা তারা না মেনে চলে যায়। পরে একটি হাঁস-মুরগির খোয়ার সরানোকে কেন্দ্র করে আমার পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যেই ভয়ংকরভাবে হামলা করে তারা। আমার বাবা ছাদেক দেওয়ান ও ছোট ভাই রুবেল দেওয়ানকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। আর আমাকে হত্যার জন্যই আমার উপর এই হামলা করা হয়। আমি এই আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়ীতে গেলে তাদের পাওয়া যায় নি। তাদের মোবাইল ফোনে ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এবং ঘটনার পর থেকেই তারা সবাই পলাতক রয়েছে।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, মারধরের ঘটনা মামলা হয়েছে। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছি। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com