1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

শবেবরাতের তাৎপর্য ও আমল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাহে রমাদানের প্রস্তুতির মাস হলো রজব ও শাবান মাস। রসুল (সা.) এ দুই মাসে নিজে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং সাহাবিদেরকে প্রস্তুতি গ্রহণ করতে তাকিদ দিতেন। শাবান মাসে এমন একটি রাত্রি রয়েছে, যা রমাদানের আগমনী বার্তা। তা হলো শাবানের ১৪ তারিখ দিবাগত রাত। এই রাতটিকে ‌‘শবে বরাত’ বলা হয়।

শবে বরাত এটি ফার্সি শব্দ থেকে এসেছে। শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারায়াত’। হাদিসে এই রাতটিকে নিসফ শাবান বলা হয়।

লাইলাতুল বারায়াতের তাৎপর্য

এই রাতে আল্লাহ তায়ালা মুক্তি ও মাগফিরাতের দরজা খুলে দেন। রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তায়ালা অর্ধশাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ( ইবনে মাজাহ: ১৩৯০)

অন্য হাদিসে এসেছে, রসুল (সা.) বলেন, এমন পাঁচটি রাত রয়েছে, যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয়না। তা হলো-

আরও পড়ুন

যে কারণে শবেবরাতের গুরুত্ব, যা যা বর্জনীয়
১. জুমার রাত,

২. রজব মাসের প্রথম রাত,

৩. শবে বরাতের রাত,

৪. ঈদুল ফিতরের রাত,

৫. ঈদুল আজহার রাত। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক: ৭৯২৭)

শবেবরাতের আমল

এ রাতের আমল সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায়। কিন্তু হাদিসগুলো জাল বা মওজুর দ্বারা দলিল সাব্যস্ত করা যায় না। যেহেতু রাতটি অনেক গুরুত্বপূর্ণ তাই নিজের গুনাহ মাফের জন্য ইবাদত বন্দেগীতে কাটানো উত্তম। যেমন :

১. নফল নামাজ পড়া
২. বেশি বেশি দরুদ পড়া
৩. দান-সদকা করা
৪. নফল রোজা রাখা ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com