1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

শপথ নিলেন পাকিস্তানের নতুন এমপিরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার এক ঘণ্টা বিলম্বে দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এরপর নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।

নতুন শপথ গ্রহণকারী এমপিদের মধ্যে রয়েছেন- পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি), জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) সহ প্রধান দলগুলোর নির্বাচিত এমপিরা।

এসময় পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ, প্রেসিডেন্ট শেহবাজ শরিফ, পিপিপি-এর কো-চেয়ারম্যান আসিফ জারদারি, চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি, পিটিআই চেয়ারম্যান গহর খান এবং মাওলানা ফজলুর রহমান মতো শীর্ষ রাজনীতিবিদদেরকে শপথ নিতে দেখা গেছে।

তবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগদানকারী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত এমপিরা শপথ গ্রহণের আগে নির্বাচনে কথিত কারচুপির অভিযোগে পার্লামেন্টে প্রতিবাদ জানায়। এসময় হট্টোগোল শুরু হয়। পরে পিটিআই এমপিদের শান্ত হওয়ার আহ্বান জানান স্পিকার। এরপর তিনি এমপিদের শপথ পাঠ করান ।

শপথ নেওয়ার সাথে সাথে পিটিআই-এসআইসি এমপিরা স্পিকারকে বলেন, তাদেরকে পয়েন্ট অব অর্ডারে কথা বলার অনুমতি দিতে হবে। কিন্তু অনুরোধ প্রত্যাখ্যান করে স্পিকার তাদের জানান, সংসদ হিসেবে নির্ধারিত রেজিস্ট্রি খাতায় নিবন্ধনের পর তারা পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে পারবেন।

আগামীকাল শুক্রবার (১ মার্চ) স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আর ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবে জাতীয় পরিষদ।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ড. আরিফ আলভির অনিচ্ছা সত্ত্বেও গত সোমবার পরিষদের সচিবালয় আজকের উদ্বোধনী অধিবেশন আহ্বান করে। কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেয় রাজনৈতিক দলগুলো। বলা হয়, তাকে অভিশংসন করা হবে। এমন হুমকির পর প্রেসিডেন্ট শেষ পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। সূত্র: ডন নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com