1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সৈন্য নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

এতে আরও বলা হয়, আহত ছয় সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেয়া হয়েছে। তারা গুরুতরভাবে আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) তারা হামলার মধ্যে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দক্ষিণ লেবাননের আইতা আল সাব এলাকায় ইসরায়েলি একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এতে একজন ক্রু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই ট্যাঙ্ক ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাঙ্কটি সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সম্প্রতি আইত আল সাবা এলাকায় ইসরায়েল বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ভারী অস্ত্র, গ্রেনেড নিয়ে তারা লড়ে যাচ্ছে।

গত বুধবার ৭০ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে স্থল অভিযানের সময় তাদের ২০ সৈন্য নিহত হয়েছে এবং উত্তর ইসরায়েলে নিহত হয়েছে আরও ৩০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com