1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

লিপজিককে হারিয়ে জার্মান কাপে চ্যাম্পিয়ন ডর্টমুন্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১০৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :জার্মান কাপে শিরোপা নির্ধারণী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের আক্রমণভাগের কাছে নাস্তানাবুদ লিপজিকের রক্ষণভাগ। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরুশিয়া। ম্যাচে দলের হয়ে দুটি করে গোল করেন আর্লিং হালান্ড এবং জ্যাডন সানচো। আর লিপজিকের একমাত্র গোলটি দানি ওলমোর।

পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ডর্টমুন্ড। মাহমুদ দাহুদের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন স্যানচো। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি লাইপজিগ গোলরক্ষক।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। মার্কো রয়েসের পাস ধরে এগিয়ে যান নরওয়ের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে হালান্ড-রয়েস-স্যানচো ত্রয়ীর নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ায় ডর্টমুন্ড। উপেমেকানো ছুটে গিয়ে বাধা দেওয়ার আগেই রয়েসকে খুঁজে নেন হলান্ড। কিছুটা এগিয়ে নিজেই শট নিতে পারতেন বরুশিয়া অধিনায়ক। তা না করে খুঁজে নেন স্যানচোকে। ছুটে আসা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে এড়িয়ে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

বিরতির পর আক্রমণ বাড়ায় লিপজিক। এরই সুবাদে ম্যাচের ৭০ মিনিটের খেলায় ব্যবধান কমান ওলমো। এনকুনকুর হেডে বল পেয়ে ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

তবে ৮৭ মিনিটের খেলায় সানচোর কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। আর তাতেই ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ডর্টমুন্ডের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com