1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

লাদাখে আমির-কিরণের সাংবাদিক সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কলকাতা থেকে লাদাখ! ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য প্রায় ভারত ঘুরে শুট করেছেন আমির খান। কালজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি। আমিরের সঙ্গে ছবির সহ-প্রযোজনা করছেন তার স্ত্রী কিরণ রাও। পনেরো বছরের দাম্পত্যের পরে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা করেছেন এই মাসের শুরুর দিকে। তবে তাদের পেশাদার সম্পর্কে তার কোনও আঁচ পড়েনি। সেটের বিভিন্ন ছবি প্রকাশ্যে এনে এবং একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে হয়তো সেই বার্তা দিতেই চাইছেন তারা।

সম্মেলনে লাদাখের পর্যটনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন আমির ও কিরণ। জানিয়েছেন, তাদের ভাল লাগার কথা। শুটিংয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল ছবির টিমের বিরুদ্ধে। পরে তা অস্বীকার করে আমির বিবৃতি দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভাবমূর্তি সামলাতে এই বৈঠকের আয়োজন বলে অনুমান করা যায়।

অভিনয়ের পেশায় আমিরের দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। ‘লাল সিং চাড্ডা’র শুটিং এবং মুক্তি করোনাভাইরাসের সংক্রমণের কারণে পিছিয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে, এ বছ ছবির রিলিজ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com