1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

লাইফ সাপোর্টে জুয়েল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত ২৩ জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন।

জুয়েলের শারীরিক অবস্থার সর্বশেষ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী সঙ্গীতা। তিনি বলেন, ‘দোয়া করবেন সে যেন লাইফ সাপোর্ট থেকে ফিরে আসতে পারে। তার প্লাটিলেট কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে।’

ব্যান্ডসংগীতের বিপুল জনপ্রিয়তার সময়ে ঠান্ডা ধাচের গান নিয়ে হাজির হয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। বাবার চাকরি সূত্রে শৈশব-কৈশোরে তিনি দেশের নানা জায়গায় কাটিয়েছেন। মা-বাবার অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি।

১৯৮৬ সালে ঢাকায় আসেন জুয়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান জুয়েল। ১৯৯২ সালে বের হয় তার প্রথম অ্যালবাম। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি। তার বেশিরভাগ গানের সুরকার ছিলেন প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। জুয়েল দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে তার চিকিৎসা চলছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com