1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

লক আপে কান্নায় ভেঙে পড়েন পুনম পাণ্ডে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :জমে উঠেছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘লক আপ’। সামনে উঠে আসছে একের পর এক সত্য ঘটনা, যা রীতিমতো সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। কখনো নিজের দোষ স্বীকার করেছেন প্রতিযোগীরা, কখনো আবার জীবনের দুঃখের কাহিনি উঠে এসেছে তাদের গল্পে।

সম্প্রতি এক এপিসোডে মডেল অভিনেতা পুনম পাণ্ডে তার জীবনের সেই সময়ের কথা বলেন, যখন হাসপাতাল থেকে ফিরে নিজের জন্য কোনো বাড়ি ভাড়া পাচ্ছিলেন না তিনি।

করণবীর বোহরার কাছে পুরনো সেই দিনের কথা শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন পুনম। করণকে নিজের ভাই মনে করেন তিনি, তাই তার সঙ্গেই দুঃখের কথা শেয়ার করেন অভিনেতা।

পুনম বলেন, আমি হাসপাতাল থেকে ফিরে দেখি যে নিজের বাড়িতেই প্রবেশ করার আমার কোনো অনুমতি নেই। সবাই বলতে থাকেন যে আমি খারাপ। কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। সবাই আমার সমালোচনা করে, আমার প্রতি সন্দেহের চোখে তাকায়।

আমাকে জাজ করার আগে একবার আমার সঙ্গে দেখা তো করতে পারতেন, আক্ষেপের সুরে বলেন পুনম।

পুনম বলেন, তিন চার বছর আগে আমি আমার পরিবার-আমার বাবা মা বোনের সঙ্গে থাকতাম। আমরা সবাই একসঙ্গে ভালো ছিলাম। ওরা আমার পরিবার ছিল সেই কারণেই যে রেসিডেন্সিয়াল সোসাইটিতে আমরা থাকতাম, সেখান থেকে ওদের বের করে দেওয়া হয়।

আমার বাবা মা আমাকে কোনো কথা বলেননি কারণ আমিই তখন পরিবারের একমাত্র রোজগেরে। আমি কি কখনো কারোর সম্বন্ধে খারাপ বলেছি? তার একটাই উদাহরণ কেউ দিতে পারবে। আমি আমার জোনেই থাকি আর শুধুমাত্র কাজ করি। এসব কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে পুনম পাণ্ডে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com