1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লকডাউনে বিদেশযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট খোলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর থেকে শুরু হওয়া লকডাউনের সময় অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ থাকার সিদ্ধান্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিদেশগামী যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে শর্তসাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ারকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক চিঠিতে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের ক্ষেত্রে শিথিলতার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, এ তিনটি এয়ারলাইন্স তাদের বিমানে যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কি-না তা বিমানবন্দরে চেকিং ও বোর্ডিংয়ের সময় পরীক্ষা করে দেখবে। নতুন এ নির্দেশনাটি আগামী ৫ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ জুলাই এক চিঠিতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছিল বেবিচক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com