1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

লকডাউনের মধ্যেও কুয়াকাটা সৈকতে ভিড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের পর দিন পর্যটক কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে বেশ কিছু পর্যটক। শনিবার সকালে লকডাউন থাকা সত্ত্বেও কুয়াকাটার ইকোপার্ক সংলগ্ন ঝাউবাগান পয়েন্টে এসব পর্যটকের আনাগোনা বাড়ে।

তবে কুয়াকাটা চৌরাস্তায় টুরিস্ট পুলিশের টহল অব্যাহত থাকায় সমুদ্র সৈকতে জিরো পয়েন্ট রয়েছে একেবারে ফাঁকা। ঝাউবাগান সংলগ্ন সৈকতে আগত পর্যটকের মাস্ক পরিধান কিংবা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

১ এপ্রিল থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। হঠাৎ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতে ভিড় জমায় হাজারো পর্যটক। এদিকে সকাল থেকেই কুয়াকাটার চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে রেখেছেন টুরিস্ট পুলিশ।

কুয়াকাটার টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ বদরুল কবির সাংবাদিকদের জানান, দর্শনার্থীদের মাইকিং করে যার যার গন্তব্যে স্থানে চলে যেতে বলা হচ্ছে। সৈকতের প্রতিটি প্রবেশপথে কড়া পাহারা বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com