1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লঁসের কাছে হারল মেসি-নেইমারহীন পিএসজি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লিওনেল মেসি ও নেইমারকে ছাড়া খেলতে নেমে হার দিয়ে নতুন বছর শুরু করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। ঘরের মাঠে ৩-১ গোলে জিতে পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে দুই নম্বরে থাকা লঁস।

বিশ্বকাপজয়ী মেসি এখনও পিএসজির হয়ে মাঠে ফেরেননি। আগের ম্যাচে দুই মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নেই নেইমার। ভয়ঙ্কর ত্রিফলা আক্রমণভাগের আরেকজন কিলিয়ান এমবাপে দুয়েকবার ঝলক দেখালেও খুব একটা কার্যকর ছিলেন না।

শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি চমৎকার গোলে লঁসকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান উগো একিতিকে। লোইস ওপেন্দা আবার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ক্লদ-মরিস।

পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্য এক মিনিট ধরে হাততালি দিয়ে শুরু হয় মাঠের লড়াই। প্রথম মিনিটেই সুযোগ তৈরি করে করে লঁস। তবে পিএসজির রক্ষণ ভালোভাবেই সামাল দেয় প্রথম আক্রমণ।

মৌসুমে প্রথম হারের পরও শীর্ষেই পিএসজি। ‌১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com